Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
১৫ বছরে সাড়ে ৪ হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করেছে
Published : Friday, 21 February, 2025 at 5:53 PM, Update: 21.02.2025 5:56:36 PM

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

বিগত ১৫ বছরের স্বৈরাচারি ফ্যাসিস্ট সরকার এদেশের সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে বিনা বিচারে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় মেধা ও মনন মঞ্চ বির্তক প্রতিযাগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় অ্যাটর্নি জেনারেল অভিযোগ করে বলেন, বিগত ১৫ বছরের ফ্যাসিস্টরা এদেশের সাড়ে ৪ হাজার বেশি মানুষকে বিনা বিচারে গুলি করে হত্যা করেছে। সাতশোর বেশি মানুষকে গুম করা হয়েছে। তাদের অপরাধ ছিল তাঁরা গণতন্ত্র চেয়েছিল, ভোটের অধিকার চেয়েছিল।

অ্যাটর্নি জেনারেল বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাই বিপ্লবে প্রায় ২ হাজার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের জুলাই বিপ্লব ভুলণ্ঠিত হতে দিতে পারি না।

‘কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে’ শীর্ষক বির্তক প্রতিযোগিতায় গ্র্যান্ড ফাইনালে শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কাঁচেরকোল মরিয়ম নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। মাসব্যাপী এই প্রতিযোগিতায় উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মেধা ও মনন মঞ্চ বির্তক প্রতিযাগিতার চূড়ান্ত পর্বে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
শেখ হাসিনার লকারে মিলল ৮৩২ ভরি স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
দেশে দুজন দরবেশ, আদালতকে অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 November, 2025
শেখ হাসিনার রায় ঘোষণা শুরু কখন, যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
কলমবিরতির ডাক দিলেন বিচারকরা
নিজস্ব প্রতিবেদক
Friday, 14 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up