Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
খুলনায় বেসরকারি পাটকল শ্রমিকদের মশাল মিছিল
Published : Saturday, 22 March, 2025 at 5:12 AM

খুলনায় বেসরকারি পাটকল শ্রমিকদের মশাল মিছিল

খুলনায় বেসরকারি পাটকল শ্রমিকদের মশাল মিছিল

খুলনায় ব্যক্তি মালিকানাধীন সব জুট মিল চালু ও বন্ধ করা মিলের শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের ঈদের আগে সব পাওনা পরিশোধসহ ৭ দফা দাবিতে মশাল মিছিল করেছেন বেসরকারি পাটকল শ্রমিকরা।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় খানজাহান আলী থানাধীন শিরোমণি খুলনা-যশোর মহাসড়কে এ মশাল মিছিল করা হয়। এর আগে প্রতিবাদ সভা করেন শ্রমিকরা। 

ব্যক্তি মালিকানাধীন পাট সুতা, বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশন এ মশাল মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আগামী ২৪ ও ২৫ মার্চের মধ্যে শ্রমিকদের দাবি মেনে না নিলে ২৭ মার্চ সকাল ১০টা থেকে শিরোমণি শহীদ মিনারের সামনে খুলনা-যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হবে।
 
সভায় বক্তব্য দেন- খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, ব্যক্তি মালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসূল খান, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ তারেক প্রমুখ।  

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ঝিনাইদহের নলডাঙ্গায় একাধিক মন্দিরে চুরি
ঝিনাইদহ প্রতিনিধি
Thursday, 25 September, 2025
বাগেরহাটে অবরুদ্ধ অফিস-আদালত
বাগেরহাট প্রতিনিধি
Sunday, 14 September, 2025
খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
খুলনা প্রতিনিধি
Monday, 25 August, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up