Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগে নতুন পরিকল্পনা
Published : Monday, 14 July, 2025 at 12:45 PM

সিইসি এ এম এম নাসির উদ্দিন

সিইসি এ এম এম নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা বিগত নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িত প্রিসাইডিং ও পোলিং অফিসারদের যথাসম্ভব বাদ দেয়ার পরিকল্পনা করছি।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

সিইসি জানান, নির্বাচন কমিশনের জেলা অফিসাররা ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছেন। আমরা আগামী নির্বাচনে তাদের দায়িত্বে না রাখার চেষ্টা করব।

তিনি বলেন, আমরা ব্যাংক কর্মকর্তাদের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়ার কথা ভাবছি। তারা সরকারি চাকরিতে নেই এবং পূর্বে ভোট কারচুপির সঙ্গে জড়িত ছিলেন না। তাই আমরা ব্যাংক কর্মকর্তাদের অগ্রাধিকার দিচ্ছি।

প্রসঙ্গত, বাংলাদেশের নির্বাচনগুলোতে ভোটকেন্দ্রের প্রধান দায়িত্ব পালন করেন প্রিসাইডিং কর্মকর্তারা। তাদের সহযোগিতা করেন সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসাররা। সাম্প্রতিক জাতীয় নির্বাচনগুলোতে ৪০ হাজারের বেশি ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন।

ঐতিহ্যগতভাবে, সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের এই দায়িত্ব দেয়া হতো। তবে, বিগত নির্বাচনগুলোতে প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও ভোট কারচুপির অভিযোগ উঠেছে। তথ্যসূত্র- বিবিসি বাংলা


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তপশিল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 29 November, 2025
নির্বাচন প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাস
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
সুষ্ঠ নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up