Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড
Published : Sunday, 27 July, 2025 at 10:55 PM

অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

খাগড়াছড়িতে অস্ত্র মামলায় খজেন্দ্র ত্রিপুরা (৪৫) নামের একজনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

রোববার (২৭ জুলাই) দুপুরে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (স্পেশাল ট্রাইব্যুনাল-৪) এর বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত খজেন্দ্র ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের তৈকাডাং হরিপূর্ণ পাড়ার বাসিন্দা কিশোর চান ত্রিপুরার ছেলে।

জানা গেছে, ২০২১ সালের ৬ জানুয়ারি মাটিরাঙ্গা পৌরসভার সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল (এলজি), একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ খজেন্দ্র ত্রিপুরাকে আটক করে চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি দল। এ ঘটনায় মাটিরাঙ্গা থানায় খজেন্দ্র ত্রিপুরার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, মামলার দীর্ঘ যুক্তিতর্ক এবং সাক্ষ্য প্রমাণ শেষে আসামি খজেন্দ্র ত্রিপুরা দোষী সাব্যস্ত হওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

দেশসংবাদ/ এএসএম


আপনার মতামত দিন
আজ দলগুলোকে জুলাই সনদ দেবে ঐকমত্য কমিশন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 14 October, 2025
দেশে ফিরলেন শহিদুল আলম
নিজস্ব প্রতিবেদক
Saturday, 11 October, 2025
আজ বিশ্ব ডাক দিবস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 9 October, 2025
ভাষা সংগ্রামী আহমদ রফিকের জীবনাবসান
নিজস্ব প্রতিবেদক
Thursday, 2 October, 2025
বাংলাদেশকে জাতিসংঘের চিঠি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 17 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up