Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
জুলাই ঘোষণাপত্র পাঠ: মানিক মিয়াতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
Published : Monday, 4 August, 2025 at 10:55 PM

সেচ ভবনের উল্টো পাশে মঞ্চ তৈরির কাজ চলছে

সেচ ভবনের উল্টো পাশে মঞ্চ তৈরির কাজ চলছে

জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিউনিউতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 

মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টায় গণঅভ্যুত্থানের সব অংশীজনের উপস্থিতিতে এ ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৪ আগস্ট) বিকালে সরেজমিন গিয়ে দেখা যায়, সেচ ভবনের উল্টো পাশে মঞ্চ তৈরির কাজ চলছে। পাশাপাশি সাউন্ড সিস্টেম ও লাইটিংয়ের কাজও চলমান। পশ্চিম পাশে মূল সড়কে মঞ্চ তৈরি করায় সড়কে ডাইভারশন দেয়া হয়েছে। যানজট এড়াতে সংসদ ভবনের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে একটি সড়কে যান চলাচল সচল রাখা হয়েছে। সেখানের দায়িত্বরতরা জানান সারা রাত কাজ চলবে। সকালের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।

সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, ঘোষণাপত্র পাঠের আগে দিনভর থাকবে অভ্যুত্থানকেন্দ্রিক বিভিন্ন সাংস্কৃতিক পর্ব। এর আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠান ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
আজ দলগুলোকে জুলাই সনদ দেবে ঐকমত্য কমিশন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 14 October, 2025
দেশে ফিরলেন শহিদুল আলম
নিজস্ব প্রতিবেদক
Saturday, 11 October, 2025
আজ বিশ্ব ডাক দিবস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 9 October, 2025
ভাষা সংগ্রামী আহমদ রফিকের জীবনাবসান
নিজস্ব প্রতিবেদক
Thursday, 2 October, 2025
বাংলাদেশকে জাতিসংঘের চিঠি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 17 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up