Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা
Published : Monday, 25 August, 2025 at 11:42 PM

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে কথা বলছেন অ্যাডভোকেট ফজলুর রহমান

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে কথা বলছেন অ্যাডভোকেট ফজলুর রহমান

দেশ-বিদেশ থেকে হত্যার হুমকি পাচ্ছেন, এমনকি একদল ব্যক্তি মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে তার বাসভবন পর্যন্ত চলে গেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান। এই অবস্থায় নিজের প্রাণনাশের শঙ্কা করছেন তিনি।

সোমবার (২৫ আগস্ট) হাইকোর্ট প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।

নিজের ও পরিবারের সদস্যের নিরাপত্তার বিষয়ে তুলে ধরে ফজলুর রহমান বলেন, আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনী সবার কাছে আহ্বান করছি, আপনারা আমার মৌলিক অধিকার এবং আমার সন্তানদের বেঁচে থাকার অধিকার, আমার স্ত্রীর বেঁচে থাকার অধিকার দয়া করে নিশ্চিত করুন।

এদিকে সোমবার হাইকোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখনো ১০-১২ জনের একদল ব্যক্তি ঢাকার সেগুনবাগিচা এলাকা অবস্থিত ফজলুর রহমানের ভাড়া বাসার সামনে বিক্ষোভ করছিলেন।

এদিকে, ফজলুর রহমানের বাড়ির সামনে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছেন, সেজন্য ইতোমধ্যেই তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। জবাব হাতে পাওয়ার পর দল তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এরপরও এ ধরনের ঘটনা মোটেই কাম্য নয়। সূত্র : বিবিসি বাংলা।


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 November, 2025
দেশে ফেরা নিয়ে যা বললেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
Saturday, 29 November, 2025
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 November, 2025
সিসিইউতে বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up