Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা : দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে
Published : Wednesday, 17 September, 2025 at 11:48 AM

ফাইল ছবি

ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। এ মামলার আসামি সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৬ জন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন শহীদ সাজ্জাদ হোসেন সজলের বাবা খলিলুর রহমানকে আসামিপক্ষ ও স্টেট ডিফেন্সের আইনজীবীরা জেরা করেন। এরপর আরও দুই নতুন সাক্ষীকে হাজির করা হবে বলে জানায় প্রসিকিউশন। প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করছেন আইনজীবী সাইমুম রেজা তালুকদার।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর প্রথম দিনের শুনানিতে শহীদ আস সাবুরের ভাই রেজওয়ানুল ইসলাম ও শহীদ সজলের বাবা খলিলুর রহমান সাক্ষ্য দেন। তবে খলিলুর রহমানের জেরা শেষ না হওয়ায় সেটি বুধবার অব্যাহত থাকে।

মামলার পটভূমি
গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় আন্দোলন চলাকালে ছয় তরুণকে গুলি করে হত্যা করে পুলিশ। পরে তাদের লাশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় একজন জীবিত ছিলেন, তাকেও জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। নৃশংস এই ঘটনাকে প্রসিকিউশন আখ্যা দিয়েছে ইতিহাসের নজিরবিহীন বর্বরতা।

এই হত্যাকাণ্ডের পর ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।

অভিযোগ ও বিচার প্রক্রিয়া

গত ২ জুলাই প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়। এতে যুক্ত করা হয় ৩১৩ পৃষ্ঠার তথ্য, ৬২ জন সাক্ষীর তালিকা, ১৬৮ পৃষ্ঠা দালিলিক প্রমাণ এবং দুটি পেনড্রাইভ। পরে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

চলতি বছরের ২১ আগস্ট ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। হাজির থাকা আটজনের সাতজন নিজেদের নির্দোষ দাবি করলেও এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন জানান।

এ মামলায় গ্রেফতার আসামিদের মধ্যে রয়েছেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক সাভার সার্কেলের এএসপি মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই আবজাল ও কনস্টেবল মুকুল।

অন্যদিকে সাবেক এমপি সাইফুল ইসলামসহ পলাতক আটজনকে গ্রেফতারের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
শেখ হাসিনার লকারে মিলল ৮৩২ ভরি স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
দেশে দুজন দরবেশ, আদালতকে অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 November, 2025
শেখ হাসিনার রায় ঘোষণা শুরু কখন, যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
কলমবিরতির ডাক দিলেন বিচারকরা
নিজস্ব প্রতিবেদক
Friday, 14 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up