Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ভোটের মাঠে ১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ থাকবে
Published : Monday, 20 October, 2025 at 3:58 PM

ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ

ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ

নির্বাচনকে অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মাঠে থাকবে।

সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আখতার আহমেদ বলেন, ‘ভোটের দিন প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ সেনাসদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দেড় লাখ পুলিশ সদস্য ও সাড়ে পাঁচ লাখ আনসার মোতায়েন থাকবে সারাদেশে।’

তিনি আরও জানান, ‘দেশে এখন নির্বাচন আয়োজনের অনুকূল পরিবেশ বিদ্যমান।’

সচিব বলেন, সম্প্রতি লুট হওয়া অস্ত্রের ৮৫ শতাংশ উদ্ধার হয়েছে, বাকি অংশ উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে। তবে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো বৈঠকে আলোচনা করা হয়নি বলে জানান তিনি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তপশিল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 29 November, 2025
নির্বাচন প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাস
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
সুষ্ঠ নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up