Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
‘সরকারি কর্মকর্তাদের মান ভুলুন্ঠিত হয়েছে’
Published : Wednesday, 22 October, 2025 at 11:48 AM

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সরকারি কর্মকর্তাদের মান ভুলুন্ঠিত হয়েছে সন্দেহ নাই। এ সরকারের অধীনে সততা নিষ্ঠা দেখানো সুযোগ।

বুধবার (২২ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষকদের প্রশিক্ষণের (টোট) উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। অন্য তিন নির্বাচন কমিশনারও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। 

তিনি বলেন, ৫ আগস্টের পর কিছুদিন অস্থিতিশীল ছিল, অমুক তমুক এর কথায় অনেক কিছু হয়েছে। কর্মকর্তাদের এখন আর সে ভয় নাই। দুইটা কেয়ারটেকার সরকারের সময় সবচেয়ে বেশি ক্ষমতা স্বাধীনতা পেয়েছি। (পত্রিকায়) তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ হচ্ছে দেখছি। আপনাদের ভয় নেই। 

‘সরকারি কর্মকর্তাদের মান ভুলুন্ঠিত হয়েছে সন্দেহ নাই। এ সরকারের অধীনে সততা নিষ্ঠা দেখানো সুযোগ,’ যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ভয় পাওয়া যাবে না, হিম্মতের সাথে কাজ করতে হবে অস্তিত্বের প্রশ্নে। শিডিউল ঘোষণার পর দেখবেন আশেপাশে কেউ নেই।

দুপক্ষের থেকে ধরতে হবে, ধরলে ছাড়া যাবে না নির্বাচনের আগে। মোবাইল কোর্ট স্বচ্ছ হতে হবে। মোবাইল কোর্ট নিয়মিত করতে হবে।

এতে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে কনসিকন্সিয়াল নির্বাচন হতে যাচ্ছে।

পরিবেশ তৈরির স্বার্থে আগে থেকেই ইউএনওদের প্রস্তুত থাকতে হবে, কারো পক্ষে কাজ করা যাবে না। এ সরকার এ সুযোগ কাজে লাগানো আহ্বান।

এর আগে ইসি জানিয়েছিল, আগামী ১১ নভেম্বরের মধ্যে (সম্ভাব্য) দুটি করে ব্যাচে ২৫ জন তথা মোট ৫০ জনের দুই দিনব্যাপী (১২টি সেশনে) প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সকল প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তপশিল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 29 November, 2025
নির্বাচন প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাস
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
সুষ্ঠ নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up