Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
যে কারণে উপদেষ্টা-সচিবদের ওপর ‘ক্ষুব্ধ’ প্রধান উপদেষ্টা
Published : Thursday, 23 October, 2025 at 1:47 PM

ফাইল ছবি

ফাইল ছবি

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট দেশ পরিচানলার দায়িত্ব নেন ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সে বছরের ২৪ ডিসেম্বর বিদেশ সফর সীমিত করতে উপদেষ্টা-সচিবদের ১৩ দফা নির্দেশনা দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। এরপর আরও দুবার একই নির্দেশনা জারি করা হয়। তবুও বিদেশ সফরের ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করছেন না উপদেষ্টা ও সচিবরা। বিষয়টিতে সরকার প্রধান ক্ষুব্ধ হয়েছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গত মঙ্গলবার (২১ অক্টোবর) বিদেশ সফরে নিয়ম মানাকে কেন্দ্র করে তৃতীবারের মতো নির্দেশনা জারি করে পরিপত্র পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিবসহ সব সিনিয়র সচিব, সচিব ও দপ্তর-সংস্থার প্রধানদের কাছে। 

পরিপত্রের আগে জারি করা নিয়ম-কানুন স্মরণ করিয়ে দিয়ে উপদেষ্টা-সচিবদের সতর্ক করে প্রধান উপদেষ্টার কার্যালয়।

সেখানে আরও বলা হয়, বিদেশ ভ্রমণ সংক্রান্ত জারিকৃত সব নির্দেশনা মানতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করতে হবে।  

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেন। সে বছরের ২৪ ডিসেম্বর বিদেশ সফর সীমিত করতে ১৩ দফা নির্দেশনা দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়।

এ নির্দেশনা দেওয়ার পরও সেটা আমলে নিচ্ছিল না কেউ কেউ। তাই এ বছরের ২৫ মার্চ সরকারি কর্মচারীদের বিদেশ সফরের বিষয়ে সরকারের নির্দেশনা আবারও স্মরণ করিয়ে দিয়েছিল প্রধান উপদেষ্টার কার্যালয়।

এখন তৃতীয় দফায় গত মঙ্গলবার (২১ অক্টোবর) আবারও নতুন পরিপত্র জারি করল প্রধান উপদেষ্টার কার্যালয়।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 November, 2025
শেখ হাসিনার রায় ঐতিহাসিক
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 November, 2025
এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up