Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর
Published : Tuesday, 28 October, 2025 at 2:42 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা হস্তান্তর করেন।

সুপারিশ হস্তান্তরের সময় উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

গত ১৩ ফেব্রুয়ারি সরকার ছয়টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও অনুমোদনের লক্ষ্যে সাত সদস্যের একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে।

প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত এই কমিশনে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন সংবিধান সংস্কার কমিশন, প্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধানরা।

কমিশনের প্রধান দায়িত্ব ছিল ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে নির্বাচন, প্রশাসন, বিচারব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশের কার্যক্রমে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা।

এর আগে গতকাল সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 November, 2025
শেখ হাসিনার রায় ঐতিহাসিক
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 November, 2025
এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন
নিজস্ব প্রতিবেদক
Monday, 17 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up