Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদায় নতুন রেকর্ড
Published : Friday, 31 October, 2025 at 4:57 PM

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা এ বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নতুন রেকর্ড ছুঁয়েছে। আগের বছরের একই প্রান্তিকের তুলনায় স্বর্ণের মোট চাহিদা বেড়েছে ৩ শতাংশ—এমন তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)।

বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) লেনদেনসহ মোট স্বর্ণের চাহিদা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৩ টন, যার বাজারমূল্য প্রায় ১৪৬ বিলিয়ন ডলার।

ডব্লিউজিসির মতে, এই প্রবৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিনিয়োগ খাতে স্বর্ণের চাহিদা বৃদ্ধি, যা তৃতীয় প্রান্তিকে দাঁড়িয়েছে ৫৩৭ টনে। ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন ডলারের দুর্বলতাই এই বৃদ্ধিকে সহায়তা করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের প্রথম নয় মাসে মোট স্বর্ণের চাহিদা বেড়েছে ১ শতাংশ, যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭১৭ টনে। এর আর্থিক মূল্য প্রায় ৩৮৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৪১ শতাংশ বেশি।

এ সময়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোও স্বর্ণ ক্রয়ে সক্রিয় ভূমিকা রেখেছে। তৃতীয় প্রান্তিকে তারা মোট ২২০ টন স্বর্ণ ক্রয় করেছে, যা দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ২৮ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি।

প্রথম নয় মাসে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মোট স্বর্ণ ক্রয় ছিল ৬৩৪ টন। যদিও এটি গত তিন বছরের তুলনায় কিছুটা কম, তবে ২০২২ সালের আগের সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

অন্যদিকে, গয়না খাতে স্বর্ণের বৈশ্বিক চাহিদা ১৯ শতাংশ হ্রাস পেয়েছে।

ডব্লিউজিসি জানায়, প্রযুক্তি খাতেও স্বর্ণের চাহিদা সামান্য কমেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে চাহিদা বাড়লেও, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি ও স্বর্ণের উচ্চমূল্য এই খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
বাজারে ভরপুর শীতের সবজি, তবুও কমছে না দাম
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
সোনার নতুন দাম, কত কমলো?
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 November, 2025
আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 November, 2025
শুক্রবার সকাল পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 November, 2025
একদিনের ব্যবধানে সোনার দামে বড় লাফ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up