Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
পদোন্নতি পাচ্ছেন ৩ শতাধিক বিচারক
Published : Tuesday, 4 November, 2025 at 10:20 PM

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের সব বিচারপতির অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও, ফুলকোর্ট সভায় আলোচিত রেইনট্রি মামলায় আপিল বিভাগের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এক আসামিকে জামিন দেওয়ার ঘটনায় বিচারিক ক্ষমতা হারানো জেলা জজ কামরুন্নাহার বিচারিক ক্ষমতা ফিরে পাবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে জিএ কমিটিকে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ২০টিরও বেশি এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি উপস্থিত ছিলেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
শেখ হাসিনার লকারে মিলল ৮৩২ ভরি স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
দেশে দুজন দরবেশ, আদালতকে অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 November, 2025
শেখ হাসিনার রায় ঘোষণা শুরু কখন, যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
কলমবিরতির ডাক দিলেন বিচারকরা
নিজস্ব প্রতিবেদক
Friday, 14 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up