Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচনই একমাত্র বিকল্প
Published : Thursday, 13 November, 2025 at 11:26 PM

কথা বলছেন  মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশে গণতন্ত্র ফেরাতে হলে নির্বাচনই একমাত্র বিকল্প বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর)  রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়ার্টার গার্ডেনে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফএসডিএস) এর উদ্যোগে ‘জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা জোর দিয়ে বলতে চাই, নির্বাচনই একমাত্র বিকল্প গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার।

তিনি বলেন, যত দ্রুত নির্বাচন হবে তত দেশের জন্য মঙ্গল। সেই নির্বাচন ইতোমধ্যে ঘোষণা হয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে। এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা পার্লামেন্ট গঠন হবে। সেই পার্লামেন্ট জনগণের সমস্ত অমীমাংসিত যেসব ইস্যু আছে তা আলোচনা করে একটা সুনির্দিষ্ট পথ বাতলিয়ে দিতে পারবে।

প্রধান উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আজ প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এটা সকলের কাছে গ্রহনযোগ্য একটা বক্তব্য। কিন্তু এতেও তো দ্বিমত থাকতে পারে, অন্য মত থাকবে পারে।

বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের চর্চা এটা আমাদের করতে হবে। যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তারা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন, এই গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমেদ, শিক্ষাবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমাসহ বিভিন্ন পেশার বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 November, 2025
দেশে ফেরা নিয়ে যা বললেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
Saturday, 29 November, 2025
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 November, 2025
সিসিইউতে বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up