Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া
Published : Wednesday, 19 November, 2025 at 5:39 PM

ফাইল ছবি

ফাইল ছবি

ঝুঁকি এড়াতে নিরাপদ বিনিয়োগে ঝোঁক বাড়ায় বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে সামান্য বৃদ্ধি দেখা গেছে। বিনিয়োগকারীরা এখন নজর রাখছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী এবং বিলম্বিত যুক্তরাষ্ট্রের চাকরির বাজারসংক্রান্ত প্রতিবেদনের ওপর। তাতে ভবিষ্যৎ সুদের হার সম্পর্কে নতুন ইঙ্গিত দিতে পারে। ফলে প্রভাব পড়তে পারে বাজারে। এ দুশ্চিন্তায় না থেকে বিনিয়োগকারীরা স্বর্ণ কেনা বাড়িয়েছেন।

গ্রিনিচ সময়ে সকাল ৯টা ১৫ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৫% বেড়ে প্রতি আউন্স ৪,০৮৮.০৩ ডলারে দাঁড়ায়। ডিসেম্বরে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারও ০.৫% বাড়িয়ে ৪,০৮৭.৯০ ডলারে লেনদেন হয়।

এফএক্সটিএম-এর সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট লুকমান ওতুনুগা বলেন, ‘গত সেশনে স্বর্ণের দাম মনস্তাত্ত্বিক ৪,০০০ ডলারের স্তর থেকে কমে আসার পর আজ সতর্ক বাজার ভাবনার মাঝেও সামান্য ঝলক দেখা যাচ্ছে।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কম সুদের হারের পরিবেশে এবং অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে স্বর্ণের বাজার আবারও চাঙ্গা হয়ে উঠছে।

এদিকে দেশের বাজারে বুধবার (১৯ নভেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা বিক্রি হবে। মঙ্গলবার (১৮ নভেম্বর) স্বর্ণ ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৯ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪০ হাজার ৭৬১ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 25 November, 2025
টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Monday, 24 November, 2025
বাজারে ভরপুর শীতের সবজি, তবুও কমছে না দাম
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 November, 2025
সোনার নতুন দাম, কত কমলো?
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 November, 2025
আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 November, 2025
শুক্রবার সকাল পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 November, 2025
একদিনের ব্যবধানে সোনার দামে বড় লাফ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up