Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ফেনীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম ‘জুলাই ২৪’ শহীদ চত্ত্বর
Published : Friday, 24 January, 2025 at 12:10 AM

ফেনীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম  ‘জুলাই ২৪’ শহীদ চত্ত্বর

ফেনীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম ‘জুলাই ২৪’ শহীদ চত্ত্বর

জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা ও শহীদদের স্মৃতি রক্ষার্থে ফেনীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম  ‘জুলাই ২৪’শহীদ চত্বর। জেলা প্রশাসনের উদ্যোগে ২৬ লাখ টাকা ব্যয়ে এ চত্ত্বর নির্মাণের তত্ত্বাবধানে থাকবে ফেনী পৌরসভা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ফেনী সদর হাসপাতাল মোড় সংলগ্ন একরাম চত্বরকে শহীদ চত্বর হিসেবে পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ডিডিএলজি) ও পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন ও ফেনীর শহীদ ইশতিয়াক আহম্মদ শ্রাবণের বাবা নেছার আহমেদ।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) ও ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, ফেনীর মাটিতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। ৪ আগস্ট ফেনীর মহিপালে রক্তক্ষয়ী ও ন্যাক্কারজনক ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটে, যেখানে প্রায় ১১ জন ছাত্র-জনতা শহীদ হন এবং অনেকে আহত হন।

এ সময় উপস্থিত ছিলেন আর্কিটেক্ট মোশারফ হোসেন (সাগর), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সোহরাব হোসেন, আরমান হোসেন রাফি, সালাউদ্দিন শাওন, সাব্বির প্রমুখ।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কাঁপল টেকনাফ
কক্সবাজার প্রতিনিধি
Thursday, 27 November, 2025
বিএনপির প্রার্থীর গণসংযোগে গুলি, নিহত ১
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 5 November, 2025
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Monday, 3 November, 2025
৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন
চট্টগ্রাম প্রতিনিধি
Saturday, 1 November, 2025
কাল থেকে যাওয়া যাবে সেন্টমার্টিন
নিজস্ব প্রতিবেদক
Friday, 31 October, 2025
ইলিশের হাসি দেখতে মধ্যরাতে নামবে জেলেরা
চাঁদপুর প্রতিনিধি
Saturday, 25 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up