Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
নির্বাচনী প্রচারণায় হামলা, বিএনপির এমপি প্রার্থী গুলিবিদ্ধ
Published : Wednesday, 5 November, 2025 at 9:44 PM

বিএনপির এমপি প্রার্থী গুলিবিদ্ধ এরশাদ উল্লাহ

বিএনপির এমপি প্রার্থী গুলিবিদ্ধ এরশাদ উল্লাহ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। 

বুধবার (৫ নভেম্বর) বিকেলে থানার চাইল্লাতলী এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। 

এছাড়া একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন সরওয়ার বাবলা নামে একজন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

প্রত্যক্ষদর্শী একজন জানান, দুজন ব্যক্তি ঘটনাস্থলে এসে সরোয়ার বাবলার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় লোকজন ভীত হয়ে ছুটাছুটি করতে থাকেন। একপর্যায়ে বিএনপির এমপি প্রার্থী এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন।

এদিকে ঘটনার পর আহত এরশাদ উল্লাহকে চট্টগ্রামের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। 

পুলিশের একজন কর্মকর্তা প্রাথমিক তথ্যের ভিত্তিতে বলেছেন, পূর্ব বিরোধের অংশ হিসেবে কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রুপ সরওয়ার বাবলাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে।

চট্টগ্রাম মহানগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। 

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কাঁপল টেকনাফ
কক্সবাজার প্রতিনিধি
Thursday, 27 November, 2025
বিএনপির প্রার্থীর গণসংযোগে গুলি, নিহত ১
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 5 November, 2025
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Monday, 3 November, 2025
৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন
চট্টগ্রাম প্রতিনিধি
Saturday, 1 November, 2025
কাল থেকে যাওয়া যাবে সেন্টমার্টিন
নিজস্ব প্রতিবেদক
Friday, 31 October, 2025
ইলিশের হাসি দেখতে মধ্যরাতে নামবে জেলেরা
চাঁদপুর প্রতিনিধি
Saturday, 25 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up