Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
শহীদ দিবসের ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ
Published : Friday, 21 February, 2025 at 6:41 PM

রংপুরের মিঠাপুকুর উপজেলায় এ ঘটনা ঘটে

রংপুরের মিঠাপুকুর উপজেলায় এ ঘটনা ঘটে

মহান শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে যাওয়া চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বৈরাতী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান।

তিনি বলেন, এ ঘটনায় গুরুতর অসুস্থ শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়েছে। 

পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুটি একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারের বেদীতে ফুল দেয়ার জন্য রুহুল আমিনের (৫৫) বাড়িতে যায় শুক্রবার সকাল ৬টার দিকে। রুহুল আমিন পেশায় একজন সার্ভেয়ার।  শিশুটি যখন তাদের বাড়ির ফুল বাগান থেকে ফুল সংগ্রহ করছিল তখন তাকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে ফজরের নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে কয়েকজন মুসল্লি ওই বাড়িতে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত পালিয়ে যায়। শিশুটিকে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যায়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে।

বৈরাতী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান জানান, রুহুল আমিনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
উপদেষ্টার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধি
Saturday, 15 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up