Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ
Published : Sunday, 16 November, 2025 at 1:37 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ নভেম্বর) রাত সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে ভবনটির সামনের সাইনবোর্ড পুড়ে গেলেও বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের মতো ব্যাংকের ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা রাতে শাখা কার্যালয়ের ভেতরেই অবস্থান করছিলেন। রাত সোয়া দুইটার দিকে হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। শব্দ শুনে কর্মকর্তারা আতঙ্কিত হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। পরে আশপাশের লোকজন ছুটে এলে ব্যাংক কর্মকর্তারা পেছনের দরজা দিয়ে বাইরে বের হন। এ সময় শাখার ফটকের সামনে আগুন দেখা যায়, যা পরে স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, পেট্রোল বোমার আগুনে সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভেতরের কোনো কক্ষ বা নথিপত্রের ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশের টহল জোরদার থাকার কারণে হামলাকারীরা বড় ধরনের নাশকতা ঘটাতে পারেনি। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বোতল উদ্ধার করা হয়েছে। কারা এই হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
উপদেষ্টার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধি
Saturday, 15 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up