Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সড়কে গাছ ফেলে ট্রাক-মাইক্রোবাসে ডাকাতি
Published : Saturday, 1 March, 2025 at 11:57 AM

গাছ দিয়ে আটকে রাখা ট্রাক

গাছ দিয়ে আটকে রাখা ট্রাক

পাবনার সাঁথিয়ায় রাস্তায় কাঠের গুড়ি ফেলে ট্রাক ও মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় তিনজন আহত হয়েছেন।

শনিবার (০১ মার্চ) ভোররাতে সাঁথিয়া-বেড়া সড়কের তলট এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, 'আজ ভোররাত ২টার দিকে তলট এলাকায় রাস্তায় গাছের গুড়ি ফেলে ট্রাক ও মাইক্রোবাস আটকে যাত্রী ও চালকদের কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী কেড়ে নেয় ডাকাতরা। এ সময় তাদের বাধা দিতে গেলে হামলায় তিনজন আহত হন।'

তিনি জানান, ভুক্তভোগীরা ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।

ওসি বলেন, 'পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।'

কোনো মামলা না হওয়ায় কয়টি যানবাহনে ডাকাতি সংঘটিত হয়েছে এ ব্যাপারে এখনো সুনির্দিষ্ট তথ্য পুলিশের কাছে নেই বলে জানান ওসি সাইদুর।

তবে, স্থানীয় সূত্র জানায়, অন্তত ২০টি যানবাহনে ডাকাতি হয়েছে।

ঢাকা-পাবনা যাতায়াতে দূরত্ব কমাতে বেশিরভাগ ট্রাক ও প্রাইভেট কার মহাসড়কের পরিবর্তে সাঁথিয়া-বেড়া সড়ক দিয়ে চলাচল করে।

ওসি জানান, মহাসড়কে চেকপোস্ট রয়েছে। এ ঘটনার পর থেকে পুলিশের টহল আরও জোরদার করা হয়েছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
রাজশাহী থেকে এবার সারাদেশের বাস চলাচল বন্ধ
রাজশাহী প্রতিনিধি
Saturday, 5 September, 2026
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
রাজশাহী প্রতিনিধি
Friday, 4 September, 2026
রাজশাহীতে ১০ মাসে ২৮ জন এইচআইভি পজিটিভ
রাজশাহী প্রতিনিধি
Wednesday, 5 November, 2025
আধিপত্য বিস্তারকে কেন্দ্র গোলাগুলি, নিহত ২
রাজশাহী প্রতিনিধি
Monday, 27 October, 2025
গ্যাস বেলুন বিস্ফোরণ, সাতজন দগ্ধ
রাজশাহী প্রতিনিধি
Friday, 10 October, 2025
ভোলাহাট সীমান্ত দিয়ে আবারও ১৯ জনকে পুশ-ইন
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Wednesday, 24 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up