Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আবার উত্তপ্ত নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল: টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, গ্রেপ্তার ৫
Published : Wednesday, 4 November, 2026 at 12:44 PM

আবার উত্তপ্ত নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল, ছবিঃ সংগৃহীত

আবার উত্তপ্ত নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল, ছবিঃ সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল।বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে ফতুল্লার শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজ ছেড়ে সড়কে নামলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে যান তারা। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় পাঁচটি বড় শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। সকালে এসব প্রতিষ্ঠানের শ্রমিকরা যথারীতি কাজে যোগ দিলেও কিছুক্ষণ পর কয়েকটি কারখানার শ্রমিক কাজ ছেড়ে সড়কে নেমে অবরোধের চেষ্টা করেন। এতে শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে কাঠেরপুল এলাকার মেট্রো গার্মেন্টসের শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান এবং সড়কে অবরোধ গড়ে তুলতে পারেননি।

ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা আগে থেকেই কঠোর অবস্থান নিয়েছি। শ্রমিকরা যাতে সড়কে নেমে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারেন, সেজন্য আমরা কোথাও তাদের জড়ো হতে দিইনি। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুর প্রতিনিধি
Tuesday, 3 November, 2026
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
নিজস্ব প্রতিবেদক
Monday, 2 November, 2026
গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুর প্রতিনিধি
Monday, 2 November, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up