Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
রোহিঙ্গাদের সহায়তা বন্ধ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র
Published : Saturday, 15 March, 2025 at 7:50 PM

রোহিঙ্গাদের সহায়তা বন্ধ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র

রোহিঙ্গাদের সহায়তা বন্ধ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী ও লেবাননের সাধারণ মানুষের খাদ্য সহায়তা বন্ধ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা গত ফেব্রুয়ারিতে এক ইমেইলে বলেছিলেন, রাষ্ট্রবিহীন রোহিঙ্গা ও লেবাননের জন্য সহায়তা যেন বন্ধ করা হয়। 
যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক নয় এমন সহায়তা বন্ধ করার যে উদ্যোগ ট্রাম্প প্রশাসন নিয়েছে, এটি তারই অংশ ছিল।

সহায়তা সংস্থা ইউএসএইডের ভারপ্রাপ্ত সহ-প্রশাসক পিটার মারোক্কো নামে এই কর্মকর্তা গত ১৬ ফেব্রুয়ারি ইমেইলটি লেখেন। এতে তিনি এমন বার্তা দিয়েছিলেন, রোহিঙ্গা ও লেবাননে তারা যে খাদ্য সহায়তা দেন সেটির জন্য যেন তারা যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

ইমেইলটি পাঠানো হয়েছিল ইউএসএইডের মানবিক সহায়তা বিষয়ক ব্যুরো প্রধান টিম মিসবার্গারকে। এতে তাকে নির্দেশনা দেওয়া হয়েছিল একটি মেমো তৈরি করার জন্য। যেটিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নজর আকর্ষণ করে তাকে অভিহিত করতে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের সহায়তার ওপর মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী ও লেবানন কতটা নির্ভরশীল।

এদিকে ট্রাম্প গত ২০ জানুয়ারি শপথ নিয়েই ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা বন্ধ করে দেন। তবে একটি সূত্র জানিয়েছে, রোহিঙ্গা ও লেবাননের মানুষদের জন্য খাদ্য সহায়তা বন্ধ হওয়া রক্ষা পায় ২৪ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিরও জরুরি খাদ্য সহায়তা অব্যাহত রাখার নির্দেশনার কারণে। 

তিনি ট্রাম্পের সব ধরনের সহায়তা বন্ধ থেকে ‘খাদ্য সহায়তাকে’ ছাড় দিতে বলেছিলেন। এর চারদিন পর জীবনরক্ষাকারী সব ওষুধ, চিকিৎসা সহায়তা, খাদ্য, আশ্রয়, জীবিকা সহায়ক, সরবরাহ এবং এসব সহায়তা পৌঁছে দিতে যুক্তিসঙ্গত প্রশাসনিক খরচকে ট্রাম্পের নিষেধাজ্ঞা থেকে ছাড় দিতে নির্দেশনা দেন তিনি।

রোহিঙ্গাদের সবচেয়ে বেশি খাদ্য সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত রোহিঙ্গাদের ২দশমিক ৪ বিলিয়ন ডলার দিয়েছে তারা।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, মিয়ানমারের ১০ লাখ রোহিঙ্গা নাগরিক কক্সবাজারের দারিদ্রপীড়িত ক্যাম্পগুলোতে অবস্থান করছে। রোহিঙ্গা পরিবারগুলোর ৯৫ শতাংশই বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। মিয়ানমারের রাখাইনে গণহত্যা থেকে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে। কেউ কেউ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত ও থাইল্যান্ডসহ অন্যান্য জায়গায় আশ্রয় নিয়েছে।

সূত্র: রয়টার্স

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
যুক্তরাষ্ট্রে শাটডাউনে বিপর্যস্ত আকাশপথ
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 November, 2025
আমাদের যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 3 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up