Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ভেনেজুয়েলাকে কেন্দ্র করে নতুন অভিযানে যাচ্ছে যুক্তরাষ্ট্র
Published : Sunday, 23 November, 2025 at 12:14 PM

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে কেন্দ্র করে একটি নতুন ধরনের অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্য প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সরকারের ওপর চাপ বৃদ্ধি করা।

মার্কিন কর্মকর্তাদের মতে, অভিযানের প্রথম ধাপ হতে পারে গোপন সামরিক কার্যক্রম। তবে সঠিক সময় ও পরিধি এখনো স্পষ্ট নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা জানা যায়নি।

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শনিবার (২২ নভেম্বর) বলেছেন, ভেনেজুয়েলার ক্ষেত্রে ‘কিছুই বাদ দেওয়া হচ্ছে না’।

ট্রাম্প প্রশাসন মাদুরোর বিরুদ্ধে বিভিন্ন বিকল্প বিবেচনা করছে। তাদের দাবি, মাদুরো অবৈধ মাদকের সরবরাহে জড়িত, যা যুক্তরাষ্ট্রে মৃত্যুর কারণ হচ্ছে। মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন।

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ভেনেজুয়েলার আকাশসীমায় উড়তে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে। ইতিমধ্যে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্র আগামীকাল ‘কার্টেল দে লস সোলেস’-কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে। এই তালিকাভুক্তি মাদুরোর সম্পদ ও ভেনেজুয়েলার অবকাঠামোতে হামলার নতুন বিকল্প খুলে দেবে। তবে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও রাখা হয়েছে।

সামরিক প্রস্তুতিও শুরু হয়েছে। নৌবাহিনীর বৃহত্তম বিমানবাহী জাহাজ ‘জেরাল্ড এফ. ফোর্ড’ ১৬ নভেম্বর ক্যারিবীয় অঞ্চলে পৌঁছেছে। এটি সাতটি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং এফ–৩৫ যুদ্ধবিমান নিয়ে অবস্থান করছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, কারাকাসের সঙ্গে কথাবার্তা চলছে, যা নতুন অভিযান কতটা বিস্তৃত হবে তা প্রভাবিত করতে পারে। 

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
যুক্তরাষ্ট্রে শাটডাউনে বিপর্যস্ত আকাশপথ
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 9 November, 2025
আমাদের যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 3 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up