Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
গণভবন দেখতে মানুষের ভীড়
Published : Wednesday, 2 April, 2025 at 10:26 PM, Update: 03.04.2025 12:29:31 AM

গণভবন দেখতে মানুষের ভীড়

গণভবন দেখতে মানুষের ভীড়

ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত উত্তরা গণভবন। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ঈদের ছুটি উপভোগ করতে হাজারো দর্শনার্থী আসছেন উত্তরা গণভবনে। ইতিহাস, ঐতিহ্য জানার পাশাপাশি সময়টাকে স্মৃতিময় করে রাখার জন্য নিজেকে ক্যামেরাবন্দি করছেন তারা। বেলা যত গড়িয়ে যাচ্ছে, ততই বাড়ছে দর্শানার্থীদের সংখ্যা।

বুধবার (২ এপ্রিল) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, গণভবনের সামনে জড়ো হয়ে আছেন নাটোরসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকরা। পায়ে হেঁটে, মোটরসাইকেল, ইজিবাইক কিংবা দূরপাল্লার বাসে চড়ে এসেছেন ভ্রমণপ্রেমীরা। রয়েছে টিকিট কাউন্টারে লম্বা লাইন।

গেটের সব প্রক্রিয়া শেষ করে গণভবনের ভেতরে ঢুকতেই পারিজাত ফুল ও স্থাপত্যশৈলীর সঙ্গে মিনি চিড়িয়াখানা আর সংগ্রহশালা দেখে খুশি শিশু-কিশোরসহ সব বয়সী দর্শনার্থীরা।

পাবনা থেকে ঘুরতে আসা তৃশা খাতুন বলেন, পাবনা থেকে নাটোরে নানির বাড়িতে এসেছি। আজকে ঘুরতে বের হয়ে উত্তরা গণভবনে এসেছি। উত্তরা গণভবনের কথা অনেক শুনেছি কিন্তু এবারই‌ প্রথম আসলাম।‌ এখানকার প্রাচীন ভবন ও স্থাপত্যশৈলী আমাকে মুগ্ধ করেছে। পরিবেশটাও বেশ চমৎকার।

সিরাজগঞ্জ থেকে আসা মেহনাজ রুপা বলেন, উত্তরা গণভবনে পরিবারসহ এসেছি। এখানে এসে রাজাদের ব্যবহার্য বিভিন্ন জিনিস দেখলাম সংগ্রহশালায়। সত্যি দারুণ লাগলো। তবে গণভবনের ভেতরে শিশুদের জন্য ক্যান্টিন এবং পানির জন্য সুপেয় পানির ব্যবস্থা থাকাটা জরুরি ছিল।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
রাজশাহীতে ১০ মাসে ২৮ জন এইচআইভি পজিটিভ
রাজশাহী প্রতিনিধি
Wednesday, 5 November, 2025
আধিপত্য বিস্তারকে কেন্দ্র গোলাগুলি, নিহত ২
রাজশাহী প্রতিনিধি
Monday, 27 October, 2025
গ্যাস বেলুন বিস্ফোরণ, সাতজন দগ্ধ
রাজশাহী প্রতিনিধি
Friday, 10 October, 2025
ভোলাহাট সীমান্ত দিয়ে আবারও ১৯ জনকে পুশ-ইন
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Wednesday, 24 September, 2025
রাবিতে চলছে কমপ্লিট শাটডাউন
রাজশাহী প্রতিনিধি
Monday, 22 September, 2025
রেলপথ অবরোধ, ঢাকা-দিনাজপুর ট্রেন যোগাযোগ বন্ধ
দিনাজপুর প্রতিনিধি
Wednesday, 17 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up