Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ঝালকাঠিতে মা-ছেলের মরদেহ উদ্ধার
Published : Sunday, 6 April, 2025 at 1:25 PM

ফাইল ছবি

ফাইল ছবি

ঝালকাঠির নলছিটিতে একটি বাগানের রেন্ট্রি গাছ থেকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা।

রোববার (৬ এপ্রিল) সকালে মগড় ইউনিয়নের রায়াপুর গ্রামে একটি বাগানে রেন্ট্রি গাছের সঙ্গে একই রশিতে ঝুলন্ত অবস্থায় তাদের পাওয়া যায়।

মা রুবি বেগম (৫০) ও তার ছেলে আসাদ হোসেন (৩৫) রায়াপুর গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী ও ছেলে।
 
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘরের পেছনের একটি রেন্ট্রি গাছে মা ও ছেলের মরদেহ একই রশিতে ঝুলতে দেখে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।’

এসআই বেলায়েত হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
 
পুলিশ আরও জানায়, রুবি বেগম ও আসাদ হোসেন খুলনায় বসবাস করতেন। ঈদ উপলক্ষে তারা নিজ গ্রাম রায়াপুরে এসেছিলেন।
 
ওসি আব্দুস সালাম বলেন, ‘ঘটনার সবদিক বিবেচনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
রাজধানীর বাসাবোতে জুটের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 August, 2026
পদ্মায় ফুটবল খেলতে গিয়ে শিশু নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
Friday, 28 August, 2026
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি
Friday, 28 August, 2026
কোনাবাড়ীর ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রনে
গাজীপুর প্রতিনিধি
Thursday, 27 August, 2026
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
সিলেট প্রতিনিধি
Saturday, 22 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up