Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
ঢাকার পল্লবী বিহারি ক্যাম্পে সংঘর্ষ, গুলি ও ককটেল নিক্ষেপ
Published : Saturday, 29 August, 2026 at 8:07 PM

ঢাকার পল্লবী বিহারি ক্যাম্পে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ, ছবি: সংগৃহীত

ঢাকার পল্লবী বিহারি ক্যাম্পে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ, ছবি: সংগৃহীত

ঢাকার পল্লবী বিহারি ক্যাম্পে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল ৪টার দিকের এ ঘটনার জেরে বেশ কয়েক রাউন্ড গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি হাসান বাসির। তিনি বলেন, ‘ক্যাম্পে একটি লাশের গোসলখানা তৈরি করা হচ্ছিল। সেখানে পানির পাম্প বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।’

জামায়াত ও বিএনপিপন্থিদের দ্বন্দ্ব প্রসঙ্গে ওসি বলেন, ‘সেখানে একটি পানির পাম্প বসানো নিয়ে ঝামেলার সূত্রপাত হয়। ঝামেলাটা বিহারি-বিহারিদের। পরে এর জেরে ঝামেলাটা দুই পক্ষের মধ্যে ছড়ায়।’

তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ভাষ্য ওসির। পুলিশ বলছে, স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে আনুমানিক ৫০-৬০ জন এবং বিএনপিপন্থি সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বাধীন ২০০-২৫০ জনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, এমন প্রশ্নে ওসি হাসান বলেন, ‘তাদের মধ্যে ঢিল মারামারি হয়েছে, কেউ আহত হয়েছে কি না—তথ্যটি আমাদের কাছে এখনো আসেনি।’ এ অবস্থায় ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

দেশসংবাদ/এমএমএইচ/এফএইচ


আপনার মতামত দিন
বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 6 September, 2026
ডিম-মাছ-সবজির বাড়তি দামে চাপে ক্রেতা
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ
দেশ সংবাদ ডেস্ক
Monday, 31 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up