Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির নতুন পূর্বাভাস দিল আইএমএফ
Published : Wednesday, 23 April, 2025 at 10:48 PM

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে উন্নীত হবে বলে বলা হয়েছে। চলমান আর্থিক সংকট, ব্যবসায় স্থবিরতা এবং সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় নিয়ে এ সংশোধন করা হয়।

মঙ্গলবার রাতে প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, এপ্রিল ২০২৫–এ এই পূর্বাভাস দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন সভার দ্বিতীয় দিনে এ প্রতিবেদন প্রকাশ করা হলো।

ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের প্রাপ্ত উপাত্ত ধরে দেশভিত্তিক তথ্যও হালনাগাদ করেছে আইএমএফ। সেখানে বাংলাদেশের জন্য চলতি অর্থবছরে জিডিপির নতুন পূর্বাভাস দেওয়া হয়েছে।

আইএমএফ-এর এই প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরে বাংলাদেশের মূল্যস্ফীতি ১০ শতাংশ থাকবে। গত দুই বছর ধরে বাংলাদেশের অর্থনীতি উচ্চ মূল্যস্ফীতির চাপের মধ্যে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুসারে, গত মার্চে দেশের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৩৫ শতাংশ এবং গত এক বছরে গড় মূল্যস্ফীতি ১০.২৬ শতাংশ।

আইএমএফের নতুন পূর্বাভাস অনুসারে, বৈশ্বিক গড় জিডিপি প্রবৃদ্ধি হবে ২.৮ শতাংশ এবং এশিয়ার গড় জিডিপি প্রবৃদ্ধি ৪.৫ শতাংশ হতে পারে।

বিশ্বব্যাংক ও আইএমএফ-এর বসন্তকালীন সভা ২১ এপ্রিল শুরু হয়েছে, যা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। বাংলাদেশের ১৫ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল এই যৌথ সভায় অংশ নিচ্ছে, যার নেতৃত্বে আছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

দেশসংবাদ/এমএম/এমএইচ


আপনার মতামত দিন
ভূরাজনীতিতে বাড়ছে ব্রিকসের প্রভাব
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 4 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up