Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
৩ দিন ভারী বৃষ্টির আভাস
Published : Friday, 4 September, 2026 at 9:29 PM

বৃষ্টি ভেজা মাঠ, ছবিঃ সংগৃহীত

বৃষ্টি ভেজা মাঠ, ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামসহ দেশের চার বিভাগে আগামী তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গাসহ কয়েকটি প্রধান নদ-নদীর পানি বাড়ারও পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, মধ্যপ্রদেশ ও এর আশপাশের এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এটি ধীরে ধীরে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং সংলগ্ন উজান এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদ-নদীর পানি বেড়েছে। তবে পদ্মার পানি কমেছে। আগামী পাঁচ দিন ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গাসহ এসব নদ-নদীর পানি বাড়তে পারে। তবে পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। তবে ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিন তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। তবে গোমতী নদীর পানি কমেছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী এক দিন চট্টগ্রাম বিভাগের এসব নদ-নদীর পানি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে। এরপর পরবর্তী দুই দিনে পানি কমার সম্ভাবনা রয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
৩ দিন ভারী বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
ঢাকায় রাতে হালকা বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
১২ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
Friday, 4 September, 2026
সারাদেশে বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 3 September, 2026
ঝালকাঠিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ঝালকাঠি প্রতিনিধি
Wednesday, 2 September, 2026
পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বরিশাল প্রতিনিধি
Wednesday, 2 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up