Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রীকে হত্যা করে পালালেন যুবক
Published : Sunday, 27 April, 2025 at 6:05 PM

ফাইল ছবি

ফাইল ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে হাসি খাতুন (২৩) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।আজ রবিবার বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে শাহজাদপুর থানা পুলিশ।

নিহত হাসি খাতুন উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল সরকার পাড়ার জাকারিয়া হোসেনের স্ত্রী। তিন বছর আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। এ দম্পতির এক ছেলে রয়েছে। 

নিহত হাসি খাতুনের মা সেলিনা খাতুন ও বোন খুশি খাতুন অভিযোগ করে বলেন, ৩ বছর আগে জাকারিয়ার সঙ্গে হাসি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়। মূলত হাসির স্বামী জাকারিয়ার সঙ্গে প্রতিবেশী এক নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে। বিষয়টি হাসি খাতুন জেনে যাওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এরই পরিপ্রেক্ষিতে গতকাল দিবাগত রাতে হাসিকে শ্বাসরোধে হত্যা করে তার স্বামী। পরে তাদের ফোন করে জানানো হয়, হাসি স্ট্রোক করে মারা গেছে।

তারা আরও বলেন, হাসির গলায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত জাকারিয়া এবং তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
উপদেষ্টার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধি
Saturday, 15 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up