Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
সিলেট সীমান্ত দিয়ে এবার ২২ জনকে পুশইন
Published : Saturday, 24 May, 2025 at 7:25 PM, Update: 24.05.2025 8:11:15 PM

সিলেটের কানাইঘাটের সীমান্ত

সিলেটের কানাইঘাটের সীমান্ত

সিলেটের কানাইঘাটের সীমান্ত দিয়ে আবারও নারী, শিশুসহ ২২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

শনিবার (২৪ মে) সকালে কানাইঘাটের লোভাছড়া সীমান্তে তাদের আটক করে ১৯ বিজিবির টহল দল। এর আগে সকালে কোন এক সময় তাদের পুশইন করে বিএসএফ।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। পরে লোভাছড়া সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, যাদের আটক করা হয়েছে তাদের পরিচয় নিশ্চিত হতে বিজিবি কাজ করছে বলে জেনেছেন তিনি। বিজিবি তাদের হস্তান্তর করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে চলতি মাসের ১৪ মে একই উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করে বিএসএফ।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ভারতে ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা
সিলেট প্রতিনিধি
Thursday, 16 October, 2025
সিলেটে ভূমিকম্প
সিলেট প্রতিনিধি
Sunday, 21 September, 2025
সাদাপাথর লুটের ঘটনায় আটক ৫
সিলেট প্রতিনিধি
Saturday, 16 August, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up