Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সিলেটে খালে ভেসে এলো ভারতীয় নাগরিকের অর্ধগলিত মরদেহ
Published : Friday, 15 August, 2025 at 2:50 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেটের বালাগঞ্জ উপজেলার একটি খাল থেকে এক ভারতীয় নাগরিকের অর্ধগলিত মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই খাল দিয়ে কুশিয়ারা নদীর পানি হাওরে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, স্রোতের টানে মরদেহটি ভারতীয় সীমান্ত এলাকা থেকে ভেসে এসেছে।

মরদেহের পকেট তল্লাশি করে একটি মোবাইল ফোন, চাবির গোছা, মানিব্যাগ, ভারতীয় মুদ্রা, কিছু ছবি ও একটি ভারতীয় জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। পরিচয়পত্রে মৃতের নাম গৌরাঙ্গ ঘোষ উল্লেখ রয়েছে।

বালাগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপ পরিদর্শক (এএসআই) কানন কুমার দাশ বিষয়টি বলেন, বালাগঞ্জ উপজেলার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ভারতে ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা
সিলেট প্রতিনিধি
Thursday, 16 October, 2025
সিলেটে ভূমিকম্প
সিলেট প্রতিনিধি
Sunday, 21 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up