Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
রূপপুর বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের চালু
Published : Tuesday, 3 June, 2025 at 7:02 AM

রূপপুর বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের চালু

রূপপুর বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের চালু

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রকল্পের প্রথম ইউনিটের সঞ্চালন লাইন পূর্ণ সক্ষমতায় চালু হয়েছে। এর মাধ্যমে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় বিদ্যুৎ গ্রিডে সঞ্চালনের লক্ষ্যমাত্রা অর্জন করলো।

সোমবার (২ জুন) বিকেলে ‘রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন’ সফলভাবে চালু হয়।

রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি লাইনের দৈর্ঘ্য প্রায় ১৫৮ কিলোমিটার। টাওয়ার সংখ্যা ৪১৪টি। এর আগে প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপের জন্য আরও দুটি হাইভোল্টেজ লাইন প্রস্তুত করা হয়েছিল।

২০২২ সালের ৩০ জুন ‘রূপপুর-বাঘাবাড়ি ২৩০ কেভি সঞ্চালন লাইন’ এবং ২০২৪ সালের ৩০ এপ্রিল ‘রূপপুর-বগুড়া ৪০০ কেভি সঞ্চালন লাইন’ চালু করা হয়।

রূপপুর-গোপালগঞ্জ লাইন চালুর মধ্য দিয়ে মোট তিনটি লাইন প্রস্তুত হলো। যার প্রতিটির সঞ্চালন সক্ষমতা ২০০০ মেগাওয়াট।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) ঈশ্বরদীর জয়নগরস্থ প্রধান নির্বাহী প্রকৌশলী এনায়েত করিম জানান, রূপপুর-গোপালগঞ্জ সঞ্চালন লাইনটি আজ সফলভাবে চালু হয়েছে। এতে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিট চালু হলেই এই সঞ্চালন লাইন দিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হবে।

ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাতায়াত সুবিধার্থে আজ (৩ জুন) থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনো ডে-অফ থাকবে না।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা
দেশ সংবাদ ডেস্ক
Saturday, 8 August, 2026
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক
Monday, 3 August, 2026
আজ দলগুলোকে জুলাই সনদ দেবে ঐকমত্য কমিশন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 14 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up