Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ঈদের দ্বিতীয় দিনে চলবে যেসব ট্রেন
Published : Sunday, 8 June, 2025 at 9:04 AM

ঈদের দ্বিতীয় দিনে চলবে যেসব ট্রেন

ঈদের দ্বিতীয় দিনে চলবে যেসব ট্রেন

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন রুটে চলবে বেশ কিছু আন্তঃনগর, মেইল, কমিউটার ও লোকাল ট্রেন। 

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল উভয় জোনের অধীনে থাকা ট্রেনগুলোর মধ্যে একাংশ ঈদের দিন বন্ধ থাকলেও ঈদের দ্বিতীয় দিনে অনেক ট্রেনই চলাচল করবে। মূলত, যাত্রীদের সুবিধার্থে পূর্বাঞ্চলে অধিকাংশ আন্তঃনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

জানা গেছে, পূর্বাঞ্চল জোনে ঈদের দ্বিতীয় দিনে চলবে অন্তত ২০টি আন্তঃনগর ট্রেন। এগুলোর মধ্যে রয়েছে—৭০৯/৭১০ পারাবত এক্সপ্রেস, ৭০৭/৭০৮ তিস্তা, ৭৩৫/৭৩৬ অগ্নিবীণা, ৭৪৯ ও ৭৫০ নম্বর এগারোসিন্ধুর গোধূলী ও প্রভাতী, ৭০৩/৭০৪ মহানগর গোধূলী/প্রভাতী, ৭১৮/৭৩৯ জয়ন্তিকা/উপবন, ৭৪৫/৭৪৬ যমুনা, ৭৪৩/৭৪৪ ব্রহ্মপুত্র, ৭৪১/৭৪২ তূর্ণা, ৭২৯/৭৩০ মেঘনা, ৭১৯/৭২০ পাহাড়িকা, ৭২৩ উদয়ন, ৭৮৫/৭৮৬ বিজয়, ৭১১/৭১২ উপকূল, ৭৭৮/৭৭৭ হাওর, ৮১৩/৮১৪ কক্সবাজার, ৮১৫/৮১৬ পর্যটক এক্সপ্রেস, ৮২১/৮২৪ সৈকত এবং ৮২২/৮২৩ প্রবাল এক্সপ্রেস।

এছাড়া পূর্বাঞ্চলে সব মেইল, কমিউটার ও লোকাল ট্রেন চালানোর অনুমোদন দেওয়া হয়েছে। তবে ২২৪ নম্বর একটি ট্রেন বন্ধ থাকবে।

আর পশ্চিমাঞ্চল জোনে ঈদের দ্বিতীয় দিনে চলবে— ৭০৫/৭০৬ রূপসা, ৭১৩/৭১৪ সাগরদাঁড়ি, ৮১০ নকশিকাঁথা, ৭১৫/৭১৬ চিত্রা, ৭৩৩/৭৩৪ সীমান্ত, ৭৪৭/৭৪৮ টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ৭৫৬/৭৫০ বনলতা, ৯৬০৭৭৮৯, ৯৯০, ৭২৫ পদ্মা, ৭৮০ ধলেশ্বরী, ১০৯, ১১০, ৮২৫/৮২৬ মধুমতি এক্সপ্রেস, ৮২৭/৮২৮ রাধিকা, ৭৮৩/৭৮৪ লালমনি, ৭৯৪/৭৯৩ রূপান্তর এবং ৮০৩ নম্বর আরও একটি আন্তঃনগর ট্রেন। এছাড়া সব মেইল এক্সপ্রেস, কমিউটার ও লোকাল/মিক্সড ট্রেনগুলো চালু থাকবে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, এই অতিরিক্ত কোচগুলো যুক্ত হয়েছে গত ৩ জুন, যা সেবা দেবে আগামী ১৪ জুন পর্যন্ত।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
ট্রেনের ইঞ্জিনে আগুন, রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 11 November, 2025
মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 November, 2025
সব রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
Monday, 27 October, 2025
মেট্রোরেলে সময় ও ট্রিপ বাড়ছে
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 15 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up