Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
সব রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক
Published : Monday, 27 October, 2025 at 12:30 PM

ফাইল ছবি

ফাইল ছবি

প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা-মতিঝিল রুটে পুরোদমে চালু হয়েছে মেট্রো চলাচল। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে মেট্রো চলাচল স্বাভাবিক হয়। 

রাজধানীর ফার্মগেটে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহতের ঘটনায় মেট্রোরেল প্রথমে বন্ধ রাখার পর কিছু অংশ খুলে দেওয়া হয়েছিল।

ডিএমটিসিএল থেকে জানানো হয়েছে, সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হয়। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে প্যাড পড়ে পথচারীর নিহত হলে পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এরপর বেলা ৩টার দিকে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় শুরু হয়। সন্ধ্যা সোয়া ৭টায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হলেও পুরো রুট তখনও বন্ধ ছিল।

মেট্রোরেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার দুপুরে সেবা বন্ধ হওয়ার পর বিকেল ৩টা থেকে উত্তরা–আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়।

পরে সাত ঘণ্টা পর, বিকেল সোয়া ৭টায় শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত সেবা পুনরায় চালু করা হয়।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
এখনও ফাঁকা পূর্বাচল বাস ডিপো
নিজস্ব প্রতিবেদক
Thursday, 30 July, 2026
ট্রেনের ইঞ্জিনে আগুন, রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 11 November, 2025
মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 November, 2025
সব রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
Monday, 27 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up