Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
Published : Sunday, 15 June, 2025 at 10:13 PM

ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

ইরা‌নে বসবাসরত বাংলা‌দেশি‌দের জন‌্য হটলাইন চালুর উদ্যোগ নি‌চ্ছে বাংলা‌দেশ। এই হটলাইনের মাধ্যমে দেশটিতে ইসরায়েলি হামলায় বাংলা‌দেশিদের সর্বশেষ অবস্থা ও ক্ষয়ক্ষ‌তির তথ‌্য জানা‌বে ইরা‌নে অব‌স্থিত বাংলা‌দেশ দূতাবাস ।

রোববার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানান। কর্মকর্তারা বলেন, তেহরানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণের পাশপা‌শি সেখানে বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগও রাখা হচ্ছে। আরও বে‌শি ক‌রে তথ‌্য সংগ্রহের সু‌বিধা‌র্থে ইরা‌নে বাংলা‌দেশি‌দের জন‌্য হটলাইন চালুর উদ্যোগ নেয়া হ‌চ্ছে।

রোববার নাম প্রকাশ না করার শ‌র্তে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা জানান, ইরানে প্রবাসী বাংলাদেশি খুব বেশি নেই। সেখা‌নে অবস্থানকারী‌দের ম‌ধ্যে বেশকিছু শিক্ষার্থী রয়েছেন। এখন দেশটির সঙ্গে আন্তর্জাতিক বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। মূলত এই কার‌ণে এখনই তা‌দের ফেরত আনা সম্ভব নয়। বিমান যোগাযোগ চালু হলে তাদের ফেরত নিয়ে আসা হবে। তখন আবার অনেকেই স্বেচ্ছায় ফিরেও আসতে পারবে।

এদিকে তেহরানের বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার ওয়ালিদ ইসলাম বলেন, ‘ইরানে প্রায় ৬৬ জন বাংলাদেশের শিক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে তেহরানে পাঁচজন, কারাজে একজন, গোরগানে আটজন, কোমে ৫০ জন , একজন ইসফহানে এবং একজন মাত্র শিক্ষার্থী মাসাদে লেখাপড়া করছেন। তাদের সবার সঙ্গেই আমার যোগাযোগ হচ্ছে। তারা সবাই ভালো আছেন।’ তিনি জানান, সেখানে কোনো বাংলাদেশি হতাহতের ঘটনা ঘটেনি। সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ করেছেন তিনি।

তেহরান দূতাবাসের আরেক কর্মকর্তা জানান, ইরানে বেশিরভাগ বাংলাদেশি বন্দর আব্বাসে থাকেন। বন্দর আব্বাস তেহরান থেকে ১ হাজার ২০০ কিমি দূরে। সেখানে আক্রমণের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

সূত্র জানায়, বাংলাদেশের দূতাবাসের তালিকায় ইরানে ৬৭২ জন বাংলাদেশি নাগরিক রয়েছে। তবে তালিকার বাইরে বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিক রয়েছেন। প্রায় ১৪ হাজার বাংলাদেশি রয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই অনিয়মিত।

এদিকে, ইরানে ইসরায়েলের হামলার দিনেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের এই সুস্পষ্ট শত্রুতাপূর্ণ কাজ জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা এবং ইরানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এটি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্যই একটি গুরুতর হুমকি যার সুদূরপ্রসারী পরিণতি হবে। বাংলাদেশ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্যের সমর্থনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।

উল্লেখ‌্য, গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানে বিভিন্ন স্থানে সামরিক হামলা শুরু করে। ইসরায়েলি বিমান হামলায় ইরানের ছয় বিজ্ঞানীসহ ৭৮জনের মৃত্যু হয়। হামলায় আহত হয়েছেন ৩২০ জন। ইরানের পালটা হামলায় সাত ইসরায়েলি মারা গেছেন। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। এখনও দু’প‌ক্ষের ম‌ধ্যে পালটাপালটি হামলা অব‌্যাহত র‌য়ে‌ছে ।


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 7 October, 2025
নিরাপদে আছেন নেপালে আটকেপড়া বাংলাদেশিরা
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 10 September, 2025
দুই বাংলাদেশি নারীকে ফেরত দিলো বিএসএফ
ফেনী প্রতিনিধি
Thursday, 4 September, 2025
চার দিনে ৪৬ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
কক্সবাজার প্রতিনিধি
Thursday, 28 August, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up