Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
দুই বাংলাদেশি নারীকে ফেরত দিলো বিএসএফ
Published : Thursday, 4 September, 2025 at 11:08 PM

দুই বাংলাদেশি নারীকে ফেরত দিলো বিএসএফ

দুই বাংলাদেশি নারীকে ফেরত দিলো বিএসএফ

ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই বাংলাদেশি নারীকে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ।

ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তে মুহুরি ঘাট ইমিগ্রেশন ও শুল্ক স্টেশনে বুধবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে দুই নারীকে ফেরত দেয়া হয়।

বিএসএফের হাতে আটকরা হলেন: খুলনা জেলার হরিংডাঙ্গা উপজেলার ভাদুরী গ্রামের আব্দুল হাকিমের মেয়ে হোসনে আরা খাতুন (২৬) ও মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুর গ্রামের মৃত হাসিম হাওলাদারের মেয়ে মাকসুদা বেগম (৩৪)।

বিজিবি জানায়, আটকদের হস্তান্তরকালে বিজিবির মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মো. শাহজাহান, ভারতীয় বিএসএফের বিলোনিয়া ক্যাম্পের ওসি শেখ রাকুল কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে দুই নারী বিজিবির হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের বৃহস্পতিবার পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হবে।

বিজিবির মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মো. শাহজাহান বাংলাদেশি দুই নারীকে ফেরত দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up