Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ইরান থেকে ৭০ বাংলাদেশিকে দেশে ফেরানোর প্রস্তুতি
Published : Wednesday, 18 June, 2025 at 9:16 PM

নিরাপত্তা ঝুঁকিতে ইরানের বসবাসরত বাংলাদেশিরা

নিরাপত্তা ঝুঁকিতে ইরানের বসবাসরত বাংলাদেশিরা

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে নিরাপত্তা ঝুঁকিতে ইরান। এমন পরিস্থিতিতে দেশটির অবস্থান করা প্রায় ৭০ জন বাংলাদেশিকে পাকিস্তান হয়ে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে।

ঢাকা, তেহরান ও ইসলামাবাদ থেকে কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানে প্রায় ২ হাজার ৫০০ বাংলাদেশি আছেন। এর মধ্যে প্রাথমিক হিসাবে প্রায় ৩০০ ব্যক্তিকে দূতাবাসের ব্যবস্থাপনায় নিরাপদ স্থানে সরিয়ে নিতে হতে পারে।

ইসরায়েলের হামলায় তেহরানের কেন্দ্রীয় অঞ্চলে কূটনীতিকেরা থাকেন- এমন একটি এলাকায় অনেকগুলো বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ ইসলামের বাসভবনটিও রয়েছে। তবে হামলার সময় তিনি বাসার বাইরে ছিলেন।

বাংলাদেশ সময় বুধবার (১৮ জুন) ভোরে ফেসবুকে ওয়ালিদ ইসলাম বলেন, নৌবাহিনীর বেজক্যাম্পের পাশে অবস্থিত সবগুলো বাসায় গুঁড়িয়ে দেয়া হয়েছে। তার নিজের বাসাটিও অক্ষত নেই- এমনটা তিনি শুনেছেন।

ইরান নৌবাহিনীর বেজক্যাম্পের পাশে হওয়ায় প্রতিটি বাসায় ক্ষতিগ্রস্ত হয়েছে- এমনটা উল্লেখ করে ওয়ালিদ বলেন, আমার বাসার উদ্দেশে হামলা চালানো হয়নি।

এদিকে ইরানে ঝুঁকির মুখে থাকা বাংলাদেশিদের সরিয়ে নেয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অনুবিভাগের মহাপরিচালক এ টি এম আবদুর রউফ মণ্ডল বলেন, এ বিষয়ে মিশন (দূতাবাস) তৎপর রয়েছে। ঢাকা থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

কূটনৈতিক একটি সূত্র জানায়, বাংলাদেশ দূতাবাসের কূটনীতিক ও কর্মীদের পরিবারের সদস্য সব মিলিয়ে প্রায় ৪০ জন। তাদের মঙ্গলবার তেহরান থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। কূটনীতিক আর কর্মীরাও রাতে সেখানেই অবস্থান করেন। আজ সকালে আবার দূতাবাসে এসে কাজ করেছেন। রাতে আবার তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার কথা রয়েছে। দিনের চেয়ে রাতে হামলা বেশি হওয়ায় তেহরানের বাইরে রাত কাটাতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

সূত্রটি জানায়, বাংলাদেশের নাগরিকদের মধ্যে ইরান ছেড়ে যেতে ইচ্ছুক এমন ৭০ ব্যক্তিকে পাকিস্তান হয়ে স্থলপথে দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। পাকিস্তান সরকার এ বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করে দেশটির সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক সম্মতি পাওয়া ও তাদের পাঠাতে সপ্তাহখানেক লেগে যেতে পারে।

মঙ্গলবার ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা জানান, পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারি ও বেসরকারি বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ চলছে। তবে ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের প্রথম ব্যাচটি কবে নাগাদ পাকিস্তানে ঢুকতে পারবে, সে বিষয়ে এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 7 October, 2025
নিরাপদে আছেন নেপালে আটকেপড়া বাংলাদেশিরা
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 10 September, 2025
দুই বাংলাদেশি নারীকে ফেরত দিলো বিএসএফ
ফেনী প্রতিনিধি
Thursday, 4 September, 2025
চার দিনে ৪৬ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
কক্সবাজার প্রতিনিধি
Thursday, 28 August, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up