Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে যা বললেন বাংলাদেশি ফরোয়ার্ড
Published : Sunday, 29 June, 2025 at 11:22 PM

বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে যা বললেন বাংলাদেশি ফরোয়ার্ড

বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে যা বললেন বাংলাদেশি ফরোয়ার্ড

নারী এশিয়ান কাপ বাছাইয়ে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। র‍্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে টাইগ্রেসরা। যেখানে বড় অবদান তহুরা খাতুনের। এই ফরোয়ার্ড একাই করেছেন ২ গোল।

জয় দিয়ে আসর শুরু করতে পেরে উচ্ছ্বসিত তহুরা। এই টুর্নামেন্ট শুরুর আগে দল যেভাবে অনুশীলন করেছিল, তা মাঠের ফুটবলে দিতে পেরেছে বলে মনে করেন এই ফরোয়ার্ড। লম্বা সময় ক্যাম্পে থেকে অনুশীলন করায় পারফরম্যান্সে তার ছাপ পড়েছে।

তহুরা বলেন, `আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমাদের থেকে বাহরাইন অনেক এগিয়ে থাকা দল। আমরা যে এতদিন পরিশ্রম করেছি, আমাদের একটাই লক্ষ্য ছিল, আমরা মাঠে সেটা কাজে লাগাব। তো আল্লাহর রহমতে ম্যাচটা জিততে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের কিপার থেকে শুরু করে প্রতিটি খেলোয়াড় শতভাগ দেওয়ার চেষ্টা করেছে। মাঠের মধ্যে সবাই মনোযোগী ছিল।'

'সবসময় আমরা চেষ্টা করি, দেখি কোন দিকে উন্নতি হচ্ছে, দীর্ঘ সময় ক্যাম্পে থাকার কারণে আমাদের উন্নতি হচ্ছে, এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ। তো আমরা চেষ্টা করব আমাদের স্বাভাবিক খেলাটা খেলার। বাকিটা আল্লাহ জানেন।'-যোগ করেন তিনি।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
২২ বছর পর বাংলাদেশের ভারত বধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 November, 2025
চার মিনিটে হামজার দুই গোলে বাংলাদেশের লিড
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 November, 2025
৫ গোল হজমে স্বপ্ন শেষ বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
Saturday, 18 October, 2025
হংকংয়ে অনুশীলনে হামজারা
ক্রীড়া ডেস্ক
Saturday, 11 October, 2025
ফিফা বিশ্বকাপ টিকিটের মূল্য ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 4 September, 2025
অবশেষে নেপাল পৌঁছালেন জামালরা
ক্রীড়া প্রতিবেদক
Wednesday, 3 September, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up