Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
অবশেষে নেপাল পৌঁছালেন জামালরা
Published : Wednesday, 3 September, 2025 at 11:33 PM

অবশেষে নেপাল পৌঁছালেন জামালরা

অবশেষে নেপাল পৌঁছালেন জামালরা

বাংলাদেশ ফুটবল দলের নেপালের ফ্লাইট ছিল দুপুর দেড়টায়। বাংলাদেশ বিমানের সেই ফ্লাইট সাড়ে পাঁচ ঘন্টা বিলম্বে সন্ধ্যা সাতটায় পুনঃনির্ধারিত হয়।

সেখানেও ভোগান্তির শেষ হয়নি। বাংলাদেশ সময় রাত পৌঁনে আটটার দিকে যাত্রা শুরু হয়। ঘন্টা দেড়েক পর বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় কাঠমান্ডু পৌঁছান জামালরা।

নেপাল সফরে বাংলাদেশ ফুটবল দলের বিড়ম্বনা এটাই প্রথম নয়। এর আগে একবার পুরো এক দিন ফ্লাইট ডিলে ছিল। বিমানবন্দর নিকটবর্তী হোটেলে রাতে থেকে পরের দিন আবার রওনা হতে হয়েছে। এবার সাড়ে পাঁচ ঘন্টা সময় বাংলাদেশ দল কাটিয়েছে ইউসিবি লাউঞ্জে।

বাংলাদেশ বিমান ফুটবল দলের জন্য বিশেষ ব্যবস্থা করতে পারেনি। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় দলের স্পন্সর ইউসিবি’র সঙ্গে যোগাযোগ করে লাউঞ্জে বিশ্রামের ব্যবস্থা করেন।

৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ দু’টি প্রীতি ম্যাচ খেলবে। এই দু’টি ম্যাচে খেলবেন না ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি। মোরসালিন, আল আমিন, ফাহমিদুল, শ্রাবণরা খেলছেন অ-২৩ দলে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 1 September, 2026
লিওনেল মেসির বাবা জর্জ মেসি আর নেই
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 8 August, 2026
তোপের মুখে পরিকল্পনা বাতিল করল ফিফা
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 1 August, 2026
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 29 July, 2026
ফ্রান্সের নতুন কোচ জিদান
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 28 July, 2026
২২ বছর পর বাংলাদেশের ভারত বধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 November, 2025
চার মিনিটে হামজার দুই গোলে বাংলাদেশের লিড
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 November, 2025
৫ গোল হজমে স্বপ্ন শেষ বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
Saturday, 18 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up