Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন
Published : Saturday, 2 August, 2025 at 1:50 PM

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডা. জাহাঙ্গীর কবির।

শনিবার (২ আগস্ট) সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান  বলেন, সবার দোয়ায় আমীরে জামায়াতের ওপেন হার্ট সার্জারি ভালোভাবে সম্পন্ন হয়েছে। তার ৪টি আর্টারিতে ব্লক সরানো হয়েছে। বর্তমানে তিনি কার্ডিয়াক আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছে। কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে ৭ সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

সার্জারির পর সংবাদ সম্মেলনের ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার সব আপডেট তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি সুস্থ রয়েছেন। এ মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

এ সময় ডা. জাহাঙ্গীর কবির বলেন, ‘ডা. শফিকুর রহমানের দুটি ধমনিতে ৪টি বাইপাস করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে বাসায় যেতে পারবেন জামায়াত আমির।’

তিনি আরও বলেন, ‘আগামী ৩ দিনের মধ্যে আইসিইউ থেকে কেবিনে ট্রান্সফার করা হবে তাকে। এ ছাড়া আগামী ৩ সপ্তাহের মধ্যে রাজনৈতিক মাঠে ফিরতে পারবেন জামায়াত আমির।’

এর আগে, শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে কথা বলতে গিয়ে অসুস্থ হয়ে যান তিনি। এরপরই ডা. শফিকুর রহমানের হার্টে পাঁচ থেকে ছয়টি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে তিনটি আর্টারির প্রায় ৮৫ শতাংশ ব্লক।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
নির্বাচনের আগেই গণভোট চায় ৮ দল
নিজস্ব প্রতিবেদক
Friday, 14 November, 2025
আওয়ামী লীগ ঠেকাতে মাঠে জামায়াত-শিবির
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 November, 2025
পাঁচ দাবিতে আজ সমাবেশ করবে জামায়াতসহ ৮ দল
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 11 November, 2025
গণভোটের দাবিতে উত্তাল পল্টন
নিজস্ব প্রতিবেদক
Thursday, 6 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up