Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
আওয়ামী লীগ ঠেকাতে মাঠে জামায়াত-শিবির
Published : Thursday, 13 November, 2025 at 12:17 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও আগুনসন্ত্রাসের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করছে জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে জড়ো হতে দেখা যায় তাদের।  

সরেজমিনে দেখা গেছে, সকাল ১০টার দিকে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে দলের নেতাকর্মীদের গুলিস্তান এলাকায় মিছিল করতে দেখা গেছে। 

জানা গেছে, উত্তরা বিএনএস, খিলখেত, বসুন্ধরা গেট, শাহবাগ, রামপুরা, মহাখালী, গাবতলী, মিরপুর-১০, ধানমন্ডি-৩২, সায়েন্স ল্যাব, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী ও চিটাগাং রোডসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। মিরপুর মাজার রোড, ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় মিছিল করেছে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। 

আওয়ামী লীগের নাশকতা ও আগুনসন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে ছাত্রসমাজ ও দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

এর আগে বুধবার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা কলেজ থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিল শেষে রাজধানীর ১৪টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেবে শিবির কর্মীরা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরা বিএনএস, খিলখেত, বসুন্ধরা গেট, শাহবাগ, রামপুরা, মহাখালী, গাবতলী, মিরপুর-১০, ধানমণ্ডি-৩২, সায়েন্সল্যাব, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী ও চিটাগাং রোডে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এদিকে আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। কারণ, গত কয়েক দিন নগরীর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ থাকা এ দলটির সহযোগী সংগঠনগুলোর ঝটিকা মিছিল হচ্ছে। অহরহ ঘটছে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা। সন্দেহভাজনদের আটক করছে পুলিশ। চলছে ধরপাকড় ও তল্লাশি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 August, 2026
 অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 August, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up