Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ইসলামি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান
Published : Sunday, 3 August, 2025 at 10:42 PM

ওমর ফারুক খান

ওমর ফারুক খান

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন ওমর ফারুক খান। তিনি এতদিন ভারপ্রাপ্ত এমডি হিসেবে নিয়োজিত ছিলেন।

রোববার বাংলাদেশ ব্যাংকের ইস্যুকৃত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ওমর ফারুক খান ২০২৮ সাল ৩০ জুলাই তারিখে বয়স ৬৫ বছর হওয়া পর্যন্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। 

জানা গেছে, গত ২৪ জুলাই বাংলাদেশ ব্যাংকে ভাইভায় অংশগ্রহণ করেন ওমর ফারুক খান। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে তার নিয়োগ চূড়ান্ত করে নিয়ন্ত্রক সংস্থা। গত বছরের সেপ্টেম্বরে ওমর ফারুক খান ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন।

এর আগে তিনি এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং খাতে ৩৭ বছরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ইসলামী ব্যাংকের অন্যতম বৃহৎ অপারেশনাল ইউনিট- আন্তর্জাতিক ব্যাংকিং উইং, স্থানীয় কার্যালয়, বিভিন্ন ডিভিশন, জোন অফিস ও শাখায় গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে কর্মজীবন শুরু করেন ওমর ফারুক। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকিং ও ক্রেডিট ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
৫ শরিয়া ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত
নিজস্ব প্রতিবেদক
Thursday, 6 November, 2025
ঢাকায় ড্রোনের মাধ্যমে খাবার ডেলিভারি
নিজস্ব প্রতিবেদক
Saturday, 18 October, 2025
সোনার দাম বেড়ে ভরি ২১৩৭১৯ টাকা
নিজস্ব প্রতিবেদক
Monday, 13 October, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up