Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম:
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৩ শতাংশ প্রবৃদ্ধি
Published : Tuesday, 7 October, 2025 at 11:32 PM

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৩ শতাংশ প্রবৃদ্ধি

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৩ শতাংশ প্রবৃদ্ধি

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত সময়ে রেমিট্যান্স প্রবাহে ১৪ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময় দেশে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ১৩৭ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৭ হাজার ১১৬ মিলিয়ন ডলার।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু অক্টোবরের প্রথম ছয় দিনে প্রবাসীরা ৫৫২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্সপ্রবাহ ছিল যথাক্রমে: জুলাই ১৯১ দশমিক ৩৭ কোটি ডলার, আগস্ট ২২২ দশমিক ১৩ কোটি, সেপ্টেম্বরে ২৪০ দশমিক ৪১ কোটি, অক্টোবরে ২৩৯ দশমিক ৫০ কোটি, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, মার্চে ৩২৯ কোটি, এপ্রিলে ২৭৫ কোটি, মে মাসে ২৯৭ কোটি এবং জুনে ২৮২ কোটি ডলার।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
খেলাপি ঋণ ফের ছাড়াল ৬ লাখ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 2 September, 2026
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
ফাতেমা বেগম
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up