Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ভিসা নিয়ে সুখবর দিলো ভারত
Published : Saturday, 9 August, 2025 at 7:04 PM

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসা

বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

আগামীকাল রোববার (১০ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। খবরটি জানার পর ব্যবসা-বাণিজ্য পুনরুজ্জীবিতের আশায় নতুন করে বুক বাধছেন ভারতের ব্যবসায়ীরা।

জানা গেছে, পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রতিবছর প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর ভিসানীতির জটিলতায় এক বছর ধরে বাংলাদেশি পর্যটক ও চিকিৎসাপ্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এতে ভারতীয় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন, অনেকে জীবিকার উৎস হারিয়ে পেশা পরিবর্তন করতে বাধ্য হন।

এ ছাড়া ভারতের কলকাতার প্রাণকেন্দ্র নিউমার্কেট, রাজধানী শহর দিল্লি, দক্ষিণ ভারতের চেন্নাই, হায়দরাবাদ ও ব্যাঙ্গালোর শহরেও বড় বড় হাসপাতালগুলোতেও ভঙ্গুর হয়ে পড়ে বাংলাদেশ নির্ভর ব্যবসা ও অর্থনীতি। একই সঙ্গে ক্ষতির মুখে পড়ে দেশটির হাসপাতাল, হোটেল, পরিবহন ও খুচরা ব্যবসায় খাত।

তবে, ভিসানীতি সহজ করার ফলে আবারও বহু সংখ্যক বাংলাদেশি ভারতে আসতে পারবেন বলে খুশি কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রবাদ, ব্যাঙ্গালোর ও দিল্লির ব্যবসায়ীরা। বাংলাদেশিরা আসলে আগের সংকট অচিরেই কাটিয়ে উঠবেন বলে আশা তাদের। 

একই আশা হাসপাতাল কর্তৃপক্ষ, হোটেল ব্যবসায়ী, মুদ্রা বিনিময়, পরিবহন ব্যবসায়ী থেকে শুরু করে পোশাক ও খাদ্য সামগ্রী ব্যবসায়ীদেরও। তারা সকলেই চান ধর্ম, রাজনীতি ও হানাহানি বাদ দিয়ে সবকিছুর ঊর্ধ্বে উঠে দুই দেশের মৈত্রী সম্পর্ক অটুট থাকুক এবং একে অপরের পরিপূরক হয়ে উঠুক।


দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 18 November, 2025
জম্মু-কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 15 November, 2025
ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা ১৩
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 10 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up