Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ফিলিপাইনে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
Published : Friday, 10 October, 2025 at 10:06 AM

 সুনামি সতর্কতা জারি

সুনামি সতর্কতা জারি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৬ এবং ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইতোমধ্যে সুনামি সতর্কতা জারি করেছে।

তাৎক্ষণিক এক বার্তায় প্রশান্ত মহাসাগর অঞ্চলের সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কোনো কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাউ-এও আঘাত হানতে পারে সুনামি।  

ফিলিপাইনের ভূমিকম্প ও অগ্নুৎপাত পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা দ্য ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি  অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, বেশ কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে সুনামি।

ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও ভূতত্ত্ব জরিপ সংস্থাও সুনামি সতর্কতা জারি করেছে। এ সম্পর্কিত এক পূর্বাভাসে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সুনামির সময় ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চলে ঢেউয়ের উচ্চতা ৩ ফুটের বেশি হতে পারে।

আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৯ টা ৪৩ মিনিটে মিন্দানাওয়ের পূর্বাঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৬ মাত্রার প্রথম ভূমিকম্পটি। এর কিছুক্ষণ আসে পর ৭ দশমিক ২  মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটির আঘাত।

এক বার্তায় মার্কিন ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইএসজিএস জানিয়েছে, ভূমিকম্প দু’টির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল মিন্দানাওয়ের মানায় শহর থেকে ২০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৫৮ দশমিক ১ কিলোমিটার গভীরে। মিন্দানাওয়ের রাজধানী দাভাও থেকে এপিসেন্টারের দূরত্ব ১২৩ কিলোমিটার।

ভূমিকম্প দু’টি হওয়ার আধা ঘণ্টা পর বেশ কয়েকটি ‘আফটার শক’ হয়েছে মিন্দানওয়ে। প্রতিটি আফটার শকের মাত্রা ছিল ৫ দশমিক ৬ থেকে ৬ পর্যন্ত।

দাভাওয়ের গভর্নর এডউইন জুবাহিব সাংবাদিকদের জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তিনি বলেছেন, দু’টি ভূমিকম্পই খুব শক্তিশালী ছিল। আঘাতের পর স্বাভাবিকভাবেই লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। ভূমিকম্পে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

দেশ  সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 18 November, 2025
জম্মু-কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 15 November, 2025
ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা ১৩
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 10 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up