Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ঢাকায় জামায়াতের বিক্ষোভ বুধবার
Published : Tuesday, 12 August, 2025 at 12:50 PM

বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী

জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’র আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বুধবার (১৩ আগস্ট) বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১১ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল বুধবার (১৩ আগস্ট) রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার বিকেল ৫টায় এ কর্মসূচি পালন করার কথা জানিয়েছিল জামায়াত।

তারও আগে গত রোববার (১০ আগস্ট) সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে ‘পিআর’ পদ্ধতি চালুর দাবিতে আন্দোলন করা হবে বলে সিইসিকে জানিয়েছিল জামায়াতে ইসলামীর নেতারা। সেদিন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

পরে তিনি বলেন, আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে। যেটা সংসদে আমরা একটি অংশে একমত হয়েছি, সেটা হচ্ছে পিআর আপার হাউসে (উচ্চকক্ষ)। কিন্তু আমাদের দাবি হচ্ছে, পিআর টোটাল। আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস বোথ এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
নির্বাচনের আগেই গণভোট চায় ৮ দল
নিজস্ব প্রতিবেদক
Friday, 14 November, 2025
আওয়ামী লীগ ঠেকাতে মাঠে জামায়াত-শিবির
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 November, 2025
পাঁচ দাবিতে আজ সমাবেশ করবে জামায়াতসহ ৮ দল
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 11 November, 2025
গণভোটের দাবিতে উত্তাল পল্টন
নিজস্ব প্রতিবেদক
Thursday, 6 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up