Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
আফগান সীমান্তে পাকিস্তানের সামরিক অভিযান
Published : Wednesday, 13 August, 2025 at 9:47 PM

আফগান সীমান্তে পাকিস্তানের সামরিক অভিযান

আফগান সীমান্তে পাকিস্তানের সামরিক অভিযান

আফগানিস্তান সীমান্তবর্তী বাজুর এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এতে সেখান থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

সংবাদমাধ্যম আরিয়ানা নিউজ বুধবার (১৩ আগস্ট) এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলেছে, সামরিক অভিযান চালানোর বিষয়টি গতকাল মঙ্গলবার নিশ্চিত করেছেন পাক কর্মকর্তারা।

সীমান্তে সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানায় এই অভিযান চালানো হচ্ছে বলে জানান তারা। 

সামরিক অভিযান শুরু করলেও আনুষ্ঠানিকভাবে এটির কোনো ঘোষণা দেয়নি পাকিস্তান। বাজুরের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সাঈদ উল্লাহ বলেছেন, “এটি কোনো বড় অভিযান নয়। শুধুমাত্র সশস্ত্র গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।”

শাহিদ আলী নামে অপর এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, অভিযানের কারণে অনেক মানুষ বাস্ত্যচ্যুত হয়ে পড়েছেন। সংখ্যাটি প্রায় এক লাখ ছুঁয়েছে। প্রাদেশিক সরকার থেকে আক্রান্ত প্রত্যেক পরিবারকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া আল-খিদমাহ নামে একটি দাতব্য সংস্থা সাধারণ মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে।

সূত্র: আরিয়ানা নিউজ

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 18 November, 2025
জম্মু-কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 15 November, 2025
ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা ১৩
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 10 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up