Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ভারী বৃষ্টিতে পাকিস্তানে একদিনে ১৬৪ জন নিহত
Published : Friday, 15 August, 2025 at 9:18 PM

ভারী বৃষ্টিতে পাকিস্তানে  একদিনে ১৬৪ জন নিহত

ভারী বৃষ্টিতে পাকিস্তানে একদিনে ১৬৪ জন নিহত

কাশ্মিরসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতে গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে ১৬৪ জন নিহত হয়েছেন। বৃষ্টির প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে।

এরমধ্যে শুধুমাত্র খাইবার পাহাড়ি পাখতুনখাওয়া প্রদেশে ১৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। সেখানে উদ্ধার অভিযানে যাওয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ ক্রু নিহত হয়েছেন। অপরদিকে কাশ্মিরে অন্তত ৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আর উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তান প্রদেশে আরও পাঁচজন নিহত হয়েছেন।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২১ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া কিছু অঞ্চলকে দুর্যোগ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর জানিয়েছেন, আফগান সীমান্তবর্তী বাজুরে যাওয়ার সময় একটি এম-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে গতকাল মেঘ বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত হন। এতে আহত হন আরও ২০০ জন। মেঘ বিস্ফোরণে সৃষ্ট আকস্মিক বন্যা সামনের সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। যেগুলোর ধ্বংসস্তূপের নিচে অন্তত ৫০০ জন আটকে পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: বিবিসি

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 18 November, 2025
জম্মু-কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 15 November, 2025
ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা ১৩
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 10 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up