Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
ভারতীয় ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত দাবি পাকিস্তানের
Published : Sunday, 17 August, 2025 at 11:29 PM

ভারতীয় ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত দাবি পাকিস্তানের

ভারতীয় ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত দাবি পাকিস্তানের

ভারত ও পাকিস্তানের গত মে মাসের সামরিক সংঘাতের সময় গুলি করে ভূপাতিত করা ভারতীয় ছয়টি যুদ্ধবিমানের ভিডিওচিত্র ইসলামাবাদের কাছে আছে। ভারতীয় বিমান ভূপাতিত করার ভিডিও পাকিস্তানের হাতে থাকার এই দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। 

রোববার পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মোহসিক নাকভি বলেছেন, গত মে মাসে দুই দেশের সামরিক সংঘর্ষের সময় ভারতীয় বিমানবাহিনীর ছয়টি যুদ্ধবিমান গুলি চালিয়ে ভূপাতিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এসব বিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ পাকিস্তানের কাছে আছে।

গত মে মাসে ভারত-অধিকৃত জম্মু-কাশ্মিরের পেহেলগাম হামলার ঘটনায় প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে ভারত। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে। এই হামলার ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতা অভিযোগ তুলে দেশটির সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। পরে পাকিস্তানও পাল্টা হামলা চালায় ভারতে।

সূত্র: ডন।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 18 November, 2025
জম্মু-কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 15 November, 2025
ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা ১৩
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 10 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up