Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা ■ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ■ সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ ■ রংপুর-নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ■ গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ছাড়াল ৭০ হাজার ■ এশিয়ার চার দেশে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত্যু ৬০০ ■ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী
Published : Monday, 6 October, 2025 at 4:51 PM

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৫ সালের নোবেল পুরস্কার ঘোষণার আনুষ্ঠানিক সূচনা হলো চিকিৎসাবিজ্ঞানের মাধ্যমে। এ বছর চিকিৎসা বা শারীরতত্ত্ব শাখায় নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী— মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি। মানবদেহের রোগ-প্রতিরোধ ব্যবস্থার একটি জটিল ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ বিষয়ে তাদের উদ্ভাবনী গবেষণার স্বীকৃতি হিসেবেই এ সম্মান দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে, সুইডেনের স্টকহোমে অবস্থিত ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে নোবেল কমিটি।

‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ মানবদেহের ইমিউন সিস্টেমের এমন একটি প্রক্রিয়া, যা শরীরের নিজস্ব কোষ ও টিস্যুকে ভুলবশত আক্রমণ করা থেকে প্রতিরোধ করে। একই সঙ্গে, ক্ষতিকারক নয় এমন বহিরাগত উপাদান— যেমন- কিছু খাদ্য উপাদান, কিংবা অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া সৃষ্টি হওয়াও এটি ঠেকিয়ে রাখে।

এই প্রক্রিয়া ব্যাহত হলে শরীরে অটোইমিউন রোগ, যেমন— রিউমাটয়েড আর্থ্রাইটিস, টাইপ-১ ডায়াবেটিস, মাল্টিপল স্ক্লেরোসিস ইত্যাদি দেখা দিতে পারে। তাই এই আবিষ্কার মানবদেহের রোগ-প্রতিরোধ ব্যবস্থার ভারসাম্য রক্ষা ও নতুন চিকিৎসা উদ্ভাবনে এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছে বিজ্ঞান অঙ্গন।

নোবেল কমিটির ভাষায়, এই তিন বিজ্ঞানীর গবেষণা ইমিউন সিস্টেমের জটিলতাকে নতুনভাবে উন্মোচিত করেছে। তাদের কাজ ভবিষ্যতে অটোইমিউন রোগ, অ্যালার্জি, এমনকি অঙ্গ প্রতিস্থাপন-পরবর্তী জটিলতা প্রতিরোধে নতুন চিকিৎসা কৌশল বিকাশে দিকনির্দেশনা দেবে।

নোবেলজয়ীরা প্রত্যেকে পাবেন একটি সোনার পদক, একটি সনদপত্র এবং সম্মিলিতভাবে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬০ লাখ টাকা)। কোনো বিভাগে একাধিক বিজয়ী থাকলে, পুরস্কারের অর্থ তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়।

প্রসঙ্গত, নোবেল পুরস্কার প্রতি বছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি— এই ছয়টি শাখায় প্রদান করা হয়। মানবসভ্যতার কল্যাণে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এটি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান হিসেবে বিবেচিত।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
Thursday, 27 November, 2025
আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৫
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
ডেঙ্গুতে একদিনেই ৮ মৃত্যু, হাসপাতালে ৭৭৮
নিজস্ব প্রতিবেদক
Sunday, 23 November, 2025
ডেঙ্গুতে দেশে ২৪ ঘণ্টায় নিহত তিন
নিজস্ব প্রতিবেদক
Saturday, 22 November, 2025
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
একদিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, আক্রান্ত ৯২০
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 18 November, 2025
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 November, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. মোশাররফ হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up